ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জুম চাষ: পাহাড়ের মাটি ও মানুষের জীবনের শত বছরের ঐতিহ্য তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 343

দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী

রায়ান বার্ল তখন মাত্রই ক্রিজে গিয়েছেন। চার উইকেট হারিয়ে রাজশাহী তখন সঙ্কটে। মোহাম্মাদ নাওয়াজের বল উড়িয়ে মারলেন বার্ল। হাসান মাহমুদ ডাইভ দিয়ে বল মুঠোয় নিলেও পরে গেল ফসকে। গড়িয়ে বল পেরিয়ে গেল সীমানা। ম্যাচটিও যেন তখনই বেরিয়ে গেল খুলনার কাছ থেকে।

দুই রানে আউট হওয়ার বদলে জীবন পেয়ে বার্ল খেললেন কার্যকর এক ইনিংস। ইয়াসির আলির সঙ্গে তার আগ্রাসী জুটিই অনেকটা গড়ে দিল ম্যাচের ভাগ্য। বার্ল পরে বল হাতে রাখলেন অবদান। টানা দুই হারের পর রাজশাহী পেল জয়ের দেখা।
টানা দুই জয়ে বিপিএল শুরু করা খুলনা টাইগার্স এই ম্যাচটি খেলতে নেমেছিল এক সপ্তাহের বিরতির পর। এই সময়টায় তাদের মোমেন্টামও যেন গেল হারিয়ে। দুর্বার রাজশাহী ম্যাচ জিতে নিল ২৮ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে রাজশাহী তোলে ১৭৮ রান। খুলনার ইনিংস শেষ হয় ১৫০ রানে।

আরও পড়ুন  শুরু হচ্ছে বিপিএল মহা উৎসব

২৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসের পর ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা বার্ল।
প্রথম ওভারে নাসুম আহমেদের বলে মোহাম্মদ হারিসের চার ও ছক্কায় শুরু হয় ম্যাচ। পাকিস্তানি এই ব্যাটসম্যান এগোতে থাকেন আগ্রাসনের পথ ধরেই। তবে সেই পথে ছুটতে পারেননি জিসান আলম।
৫ ওভারে ৪২ রান তোলে রাজশাহী। হারিসের রান তখন ১৮ বলে ২৬, জিসানের ১২ বলে ১২।
পাওয়ার প্লের শেষ ওভারে নাসুমকে স্লগ সু্ইপ খেলার চেষ্টায় বোল্ড হয়ে যান হারিস। আসরের পাঁচ ম্যাচের সবকটিতে দুই অঙ্ক ছুঁলেন তিনি, কিন্তু সর্বোচ্চ ইনিংস ৩২ রানের।

দুর্দান্ত জুটি

বিপদের মধ্যে দারুণ প্রতি আক্রমণে রাজশাহীকে এগিয়ে নেন ইয়াসির আলি ও রায়ান বার্ল। ছন্দে থাকা দুই ব্যাটসম্যান পঞ্চম উইকেটে ৮৮ রান যোগ করেন ৫১ বলে।
ইয়াসির ক্রিজে গিয়েই আবু হায়দারের বলে টানা দুটি বাউন্ডারিতে শুরু করেন অভিযান। বার্ল অবশ্য রক্ষা পান ২ রানেই। নাওয়াজের বলে সীমানায় ডাইভ দিয়ে ক্যাচ নিতে পারেননি হাসান মাহমুদ। বল তার হাতে লেগে গড়িয়ে পেরিয়ে যায় সীমানা। এক বল পরই বিশাল ছক্কায় গ্রীন গ্যালারিতে বল আছড়ে ফেলেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার।
দুজনই পরে চড়াও হন মিরাজের ওপরে। প্রথম ওভারে এক রান দেওয়া খুলনা অধিনায়কের পরের দুই ওভার থেকে দুজনে রান নেন ২৫।
শেষের আগের ওভারে ভাঙে এই জুটি। আবু হায়দারের দারুণ ইয়র্কারে ইয়াসির বোল্ড হন ২৫ বলে ৪১ রান করে।

সংক্ষিপ্ত স্কোর:
দুর্বার রাজশাহী: ২০ ওভারে ১৭৮/৫ (হারিস ২৭, জিসান ২৩, এনামুল ৭, মেহরব ৫, ইয়াসির ৪১, বার্ল ৪৮*, আকবর ২১*; নাসুম ৩-০-২০-২, হাসান ৪-০-৩৩-০, ইরশাদ ৪-০-৩৮-০, নাওয়াজ ৩-০-২৭-১, মিরাজ ৩-০-২৬-১, আবু হায়দার ৩-০-৩৩-১।
খুলনা টাইগার্স: ১৯.৩ ওভারে ১৫০ (বসিস্টো ৬, নাঈম ২৪, মিরাজ ১, আফিফ ৩৩, মাহিদুল ১৮, ইমরুল ১৭, আবু হায়দার ৪, নাওয়াজ ৯, নাসুম ১৮, হাসান ৩, ইরশাদ ৫*; জিসান ৪-০-১৮-১, তাসকিন ৩.৩-০-৩০-২, মেহরব ৪-০-২৫-১, সোহাগ ৩-০-২৭-২, মৃত্যুঞ্জয় ২-০-৩১-১, বার্ল ২-০-১৩-২, শফিউল ১-০-৩-১)।

নিউজটি শেয়ার করুন

দুর্বার রাজশাহী ২৮ রানে জয়ী

আপডেট সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

রায়ান বার্ল তখন মাত্রই ক্রিজে গিয়েছেন। চার উইকেট হারিয়ে রাজশাহী তখন সঙ্কটে। মোহাম্মাদ নাওয়াজের বল উড়িয়ে মারলেন বার্ল। হাসান মাহমুদ ডাইভ দিয়ে বল মুঠোয় নিলেও পরে গেল ফসকে। গড়িয়ে বল পেরিয়ে গেল সীমানা। ম্যাচটিও যেন তখনই বেরিয়ে গেল খুলনার কাছ থেকে।

দুই রানে আউট হওয়ার বদলে জীবন পেয়ে বার্ল খেললেন কার্যকর এক ইনিংস। ইয়াসির আলির সঙ্গে তার আগ্রাসী জুটিই অনেকটা গড়ে দিল ম্যাচের ভাগ্য। বার্ল পরে বল হাতে রাখলেন অবদান। টানা দুই হারের পর রাজশাহী পেল জয়ের দেখা।
টানা দুই জয়ে বিপিএল শুরু করা খুলনা টাইগার্স এই ম্যাচটি খেলতে নেমেছিল এক সপ্তাহের বিরতির পর। এই সময়টায় তাদের মোমেন্টামও যেন গেল হারিয়ে। দুর্বার রাজশাহী ম্যাচ জিতে নিল ২৮ রানে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে রাজশাহী তোলে ১৭৮ রান। খুলনার ইনিংস শেষ হয় ১৫০ রানে।

আরও পড়ুন  টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা ২৫ থেকে ছিটকে গেলেন কোহলি