ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

সিরিজ টিকিয়ে রাখতে সন্ধায় মাঠে নামবে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 588

ছবি: সংগৃহীত

দাপটের টেস্ট সিরিজের পর টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে সম্পূর্ণ উল্টো। প্রথম ম্যাচে ৩৯ রানের হারের সঙ্গে লজ্জারই পুনরাবৃত্তি দেখেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একই ভেন্যুতে আইরিশদের বিরুদ্ধেও টাইগারদের যাত্রা শুরু হলো পরাজয়ে। সিরিজ টিকিয়ে রাখতে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে জয়ের লড়াইয়ে নামবে দুই দল।

প্রথম টি–টোয়েন্টিতে হারটা এসেছে নির্মম ব্যাটিং ব্যর্থতার কারণে। চট্টগ্রামের উইকেটে বড় স্কোর সাধারণ চিত্র হলেও স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন, দল কঠিন পরিস্থিতি মোকাবিলা করে শিখুক। সিরিজের প্রথম ম্যাচেই যেন সেই ইচ্ছা বাস্তব রূপ পেয়েছে—তবে নেতিবাচকভাবে। তার দলের ঘুরে দাঁড়ানোর দায়িত্ব এবার আইরিশদের বিপক্ষে।

আরও পড়ুন  বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন: চীনের রাষ্ট্রদূত

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থামতে হয়েছে ৯ উইকেটে ১৪২ রানে। ব্যাট হাতে একাই লড়েছেন তাওহিদ হৃদয়—৫০ বলে ৮৩ রানে অপরাজিত থেকেও ম্যাচ জেতাতে পারেননি। তাঁকে বাদ দিলে ব্যাটিং কারও কাছ থেকেই আসেনি প্রয়োজনীয় সহযোগিতা। ৫ রানে ৩ উইকেট আর এরপর ৬৬ রানে ৫ উইকেট হারানোর পর খেলা থেকে পুরোপুরি ছিটকে যায় দল। আইরিশ বোলারদের ধারালো বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি আর কেউই।

বিশ্বকাপের আগে শেষ সিরিজ হওয়ায় আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। ব্যাটারদের দায়িত্ব তাই আরও বাড়ছে। বিশেষ করে ওপেনিং জুটি ভালো শুরু দিতে না পারলে বড় সংগ্রহ গড়া বা লক্ষ্য তাড়া—কোনোটাই সহজ হবে না। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন যদি শক্ত ভিত গড়ে দিতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে পথচলা।

এরপর আছেন অধিনায়ক লিটন দাস ও হার্ডহিটার সাইফ হাসান। অন্য সিরিজে ওপেনার হলেও গত ম্যাচে সাইফ নেমেছিলেন চার নম্বরে। প্রথম ম্যাচে দলের ভরসা হয়ে ওঠা তাওহিদ হৃদয়ের কাছে আজকের ম্যাচে প্রত্যাশা আরও বেশি। ফিনিশিংয়ে জাকের আলীকে লেগ সাইড নির্ভরতা কমিয়ে চারদিকেই রান খুঁজে নিতে হবে।

ব্যাটাররা যদি বোর্ডে লড়াই করার মতো রান তুলতে পারেন বা লক্ষ্য তাড়ায় সাবলীল হন, তাহলেই কাজ সহজ হবে বোলারদের জন্য। আগে বোলিং করলে আয়ারল্যান্ডকে ১৬০–১৭০ রানের মধ্যে আটকে রাখা জরুরি। আর ব্যাটিংয়ে ভালো ওপেনিং জুটি পাওয়া গেলে সিরিজে টিকে থাকার সম্ভাবনাই বাড়বে। সমর্থকদের প্রত্যাশা—দ্বিতীয় টি–টোয়েন্টিতে এক নতুন বাংলাদেশকে দেখার।

নিউজটি শেয়ার করুন

সিরিজ টিকিয়ে রাখতে সন্ধায় মাঠে নামবে বাংলাদেশ

আপডেট সময় ০২:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

দাপটের টেস্ট সিরিজের পর টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে সম্পূর্ণ উল্টো। প্রথম ম্যাচে ৩৯ রানের হারের সঙ্গে লজ্জারই পুনরাবৃত্তি দেখেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর একই ভেন্যুতে আইরিশদের বিরুদ্ধেও টাইগারদের যাত্রা শুরু হলো পরাজয়ে। সিরিজ টিকিয়ে রাখতে আজ (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে জয়ের লড়াইয়ে নামবে দুই দল।

প্রথম টি–টোয়েন্টিতে হারটা এসেছে নির্মম ব্যাটিং ব্যর্থতার কারণে। চট্টগ্রামের উইকেটে বড় স্কোর সাধারণ চিত্র হলেও স্বাগতিক ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন, দল কঠিন পরিস্থিতি মোকাবিলা করে শিখুক। সিরিজের প্রথম ম্যাচেই যেন সেই ইচ্ছা বাস্তব রূপ পেয়েছে—তবে নেতিবাচকভাবে। তার দলের ঘুরে দাঁড়ানোর দায়িত্ব এবার আইরিশদের বিপক্ষে।

আরও পড়ুন  ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় বাংলাদেশ