ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪ বছর বয়সেই আইপিএলে শতকের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 133

ছবি সংগৃহীত

আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন মাত্র ১৪ বছর বয়সি রাজস্থানের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সোমবার (২৮ এপ্রিল) গুজরাটের বিপক্ষে দুর্ধর্ষ এক ইনিংসে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটে স্বীকৃত ম্যাচে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন এই কিশোর ব্যাটার।

এই শতক শুধুই বয়সভিত্তিক রেকর্ডে থেমে থাকেনি, বরং আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন বৈভব। পুরো আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতক। বৈভবের ওপরে আছেন কেবল বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল, যিনি করেছিলেন ৩০ বলে সেঞ্চুরি।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের

গুজরাটের বিপক্ষে নিজের তাণ্ডব চালানো ইনিংসে বৈভব করেন ১০১ রান। এই ইনিংসে আসে ৭টি চার ও ১১টি বিশাল ছক্কা। রাজস্থানের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন সাঞ্জু স্যামসনকে, যার আগের রেকর্ড ছিল ১০টি ছক্কা। শুধু তাই নয়, আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার তালিকাতেও তিনি উঠে এসেছেন যৌথভাবে শীর্ষে। এতদিন এই রেকর্ড ছিল মুরালি বিজয়ের দখলে—১১টি ছক্কা মেরে তিনিই ছিলেন একমাত্র শীর্ষে।

বৈভব সূর্যবংশীর আরও একটি কীর্তি হলো, আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে শতক হাঁকানো। নিজের মাত্র তৃতীয় ইনিংসেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন তিনি। এর আগে মানিষ পান্ডে, পল বালথাঠি এবং প্রিয়ানশ আরিয়া চতুর্থ ইনিংসে শতক করে এই রেকর্ডের ভাগিদার ছিলেন।

এমন দুর্দান্ত পারফরম্যান্সে বৈভব শুধু রেকর্ড বইয়ে নয়, ক্রিকেটপ্রেমীদের মনেও জায়গা করে নিয়েছেন। অপ্রত্যাশিতভাবে আসা এই সাফল্য যেন ভবিষ্যতের এক মহারথীর আগমনী সঙ্কেত।

বয়স মাত্র ১৪, অথচ ব্যাটিংয়ে পরিপক্বতা, কৌশল ও সাহসে কোনো ঘাটতি নেই। বৈভব সূর্যবংশীর এই ইনিংস ভারতের ক্রিকেটে নতুন আলো ছড়াল—যা হয়তো ভবিষ্যতে আরও অনেক ইতিহাসের জন্ম দেবে।

নিউজটি শেয়ার করুন

১৪ বছর বয়সেই আইপিএলে শতকের বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

আপডেট সময় ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়লেন মাত্র ১৪ বছর বয়সি রাজস্থানের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। সোমবার (২৮ এপ্রিল) গুজরাটের বিপক্ষে দুর্ধর্ষ এক ইনিংসে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটে স্বীকৃত ম্যাচে সবচেয়ে কম বয়সে শতক হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছেন এই কিশোর ব্যাটার।

এই শতক শুধুই বয়সভিত্তিক রেকর্ডে থেমে থাকেনি, বরং আইপিএলে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতকের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন বৈভব। পুরো আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম শতক। বৈভবের ওপরে আছেন কেবল বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইল, যিনি করেছিলেন ৩০ বলে সেঞ্চুরি।

আরও পড়ুন  আইপিএলের ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু ও পাঞ্জাব, জয়ের খোঁজে দুই দলই