ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

বিসিবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাথুরুসিংহে, অভিযোগ ‘ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 116

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা তার কোচিং ক্যারিয়ারকেই ধ্বংস করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, “তারা আমার কোনো বক্তব্য না শুনেই শুধু অভিযোগের ভিত্তিতে চুক্তি বাতিল করেছে। এতে আমার পেশাগত জীবনে ভয়াবহ প্রভাব পড়েছে।”

আরও পড়ুন  বেতন ও চুক্তি ইস্যুতে বিসিবিকে সতর্ক করল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় এই শ্রীলঙ্কান কোচকে। তবে হাথুরুসিংহে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

তিনি জানান, “আমি নাসুমকে চড় মারিনি। ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য পিঠে হালকা করে টোকা দিয়েছিলাম মাত্র। আমি কখনোই কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করিনি।”

বরখাস্তের পর বাংলাদেশে অবস্থানকালেও তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলে অভিযোগ করেন হাথুরুসিংহে। তার ভাষায়, “আগে একজন ড্রাইভার আর একজন বন্দুকধারী সঙ্গে থাকত। কিন্তু বরখাস্ত হওয়ার পর শুধু ড্রাইভার ছিল। তখনই বুঝে গিয়েছিলাম, কিছু একটা ঠিক নেই।”

একদিন ব্যাংকে টাকা তুলতে গিয়েই টেলিভিশনের স্ক্রলে নিজের বরখাস্তের খবর দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ব্যাংক ম্যানেজার তাকে সাবধান করে দেন রাস্তায় যেন না বের হন। এরপরই হুডি ও টুপি পরে এক বন্ধুর সহায়তায় রাতের ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

এই ঘটনায় হাথুরুসিংহের পক্ষ নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ নিক পোথাস এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তারা অভিযোগটিকে ভিত্তিহীন এবং অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন। হেরাথ বলেন, “বিশ্বকাপ চলাকালে চারপাশে অনেক ক্যামেরা ছিল। যদি কিছু ঘটত, প্রমাণ থাকতই।” পোথাস বলেন, “এই অভিযোগের পেছনে ব্যক্তিগত অভিপ্রায় থাকতে পারে। হাথুরু এমন কোচ না, যিনি এমন আচরণ করবেন।”

হাথুরুসিংহের দাবি, বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের পূর্বপরিকল্পিত সিদ্ধান্তেই তাকে বরখাস্ত করা হয়েছে। “তারা শুধু আমার চাকরিই নয়, ক্যারিয়ারটাকেই ধ্বংস করেছে,” বলেন তিনি।

উল্লেখ্য, হাথুরুসিংহে দুই দফায় বাংলাদেশ দলের কোচ হিসেবে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন। তবে তার শেষ অধ্যায়টা তার নিজের ভাষায়, “অবিচার আর অপমানের দুঃখজনক পরিণতি।”

নিউজটি শেয়ার করুন

বিসিবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন হাথুরুসিংহে, অভিযোগ ‘ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত’

আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা তার কোচিং ক্যারিয়ারকেই ধ্বংস করে দিয়েছে।

অস্ট্রেলিয়ার ‘কোড স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে বলেন, “তারা আমার কোনো বক্তব্য না শুনেই শুধু অভিযোগের ভিত্তিতে চুক্তি বাতিল করেছে। এতে আমার পেশাগত জীবনে ভয়াবহ প্রভাব পড়েছে।”

আরও পড়ুন  হঠাৎ মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল, স্থগিত বিসিবির সভা