ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 203

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

আরও পড়ুন  ছেলে গিয়ে দেখলেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন বাবা

পুলিশের সহায়তায় আরেকটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করা হচ্ছিল, ঠিক সে সময় দ্রুতগতির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে ওসি মাসুদ খান, সার্জেন্ট সাইরুল ইসলাম, চালক জামাল, কনস্টেবল রশিদ ও রাশেদ এবং ট্রাকযাত্রী ইলিয়াস, আল-আমিন ও তুষার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে এবং ট্রাকচালকের অবহেলার বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত

আপডেট সময় ১১:১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানসহ পাঁচ পুলিশ সদস্য এবং তিন ট্রাকযাত্রী আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে ঢাকাগামী একটি আলুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে উল্টে যায়। এতে ট্রাকের আলুর বস্তা রাস্তায় ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে।

আরও পড়ুন  সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত ৪