ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 177

ছবি: সংগৃহীত

সিলেটের জালালাবাদ থানার বলাউড়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ চারজন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। আহতদের মধ্যে অটোরিকশার চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন  মাধবপুরে গাড়ি ও টমটমের সংঘর্ষ, নিহত ৩ নারী শ্রমিক

প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয়জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুবেল ও সালেককে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, ‘আহত চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশা চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এদিকে দুর্ঘটনার পর বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বলাউড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। তারা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও ট্রাফিক আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত ৪

আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

সিলেটের জালালাবাদ থানার বলাউড়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ চারজন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)। আহতদের মধ্যে অটোরিকশার চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন  হবিগঞ্জে দীর্ঘদিনের গোষ্ঠী দ্বন্দ্বে ঈদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক