ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ট্র্যাজেডি

সড়ক দুর্ঘটনায় আহত টিভি রিপোর্টার মাসুমা ইসলামের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

ছবি সংগৃহীত

রাজশাহী ব্যুরোর টেলিভিশন সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকালে মাসুমা ইসলাম তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। পথিমধ্যে নূরজাহান হোটেলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি ও তার স্বামী। দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন  কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে চিরবিদায় নিলেন এই তরুণ সাংবাদিক।

মাসুমা ইসলামের অকাল প্রয়াণে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার স্মৃতিচারণ করে বলছেন, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ এই সাংবাদিকের মৃত্যু অপূরণীয় ক্ষতি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন সবাই।

এ ধরনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্র্যাজেডি

সড়ক দুর্ঘটনায় আহত টিভি রিপোর্টার মাসুমা ইসলামের মৃত্যু

আপডেট সময় ০৫:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী ব্যুরোর টেলিভিশন সাংবাদিক মাসুমা ইসলাম আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকালে মাসুমা ইসলাম তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। পথিমধ্যে নূরজাহান হোটেলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি ও তার স্বামী। দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস খাদে পড়ে আহত অন্তত ২৫ 