ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 175

ছবি সংগৃহীত

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণশ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যান ফেনীর দিকে যাচ্ছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: লাইফলাইন না কি ময়লার ভাগাড়?

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতাই এই দুর্ঘটনার কারণ। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, মহাসড়কের এ অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

@Riad Sir PR Suoxi Sir, please check and inform

নিউজটি শেয়ার করুন

ফেনীতে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে পাঁচজন নিহত, আহত ১০

আপডেট সময় ১২:৪০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫