ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ছিনতাইকালে ‘মিসফায়ার’: সহযোগীর গুলিতেই প্রাণ গেল ছিনতাইকারীর ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান কঠিন বিষয় এড়িয়ে নয়, ঢাকা-দিল্লির খোলামেলা আলোচনা প্রয়োজন: হাইকমিশনার শেরপুরে আবাসিক এলাকায় তেলের ট্যাংক বানিয়ে ব্যবসা, ভ্রাম্যমাণ আদালতের হানা চিতলমারীতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত, ১২ বাড়িতে অগ্নিসংযোগ ঈদের ছুটিতেও স্বস্তি নেই শিশু হাসপাতালে, হামের প্রাদুর্ভাবে উপচে পড়া ভিড় পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত দুই ‘শুটার’ গ্রেফতার, বিদেশি অস্ত্র উদ্ধার বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ২ ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশ বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 17

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন।

দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। অপর আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন  মুন্সীগঞ্জে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষ: ২ জন নিহত, আহত ১

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-২২৯২) থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ঢাকাগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৮-৪৬৯) সাথে সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান কার চালক সাগর।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি জব্দ করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত, আহত ২

আপডেট সময় ০১:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেট কারের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন।

দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। অপর আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন  ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত