ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়

বনানীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 313

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ মিয়া (৫৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত হানিফ কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে থেকে হানিফের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ: ২ জন নিহত, আহত ২০ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হানিফ একটি ভ্যানগাড়ির পেছনে বসে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। তখনই আরেকটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহতের স্বজনরা জানান, হানিফ একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। ছুটির দিনে অতিরিক্ত আয়ের জন্য রিকশাভ্যানে মালপত্র আনা-নেওয়ার লেবার হিসেবে কাজ করছিলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

এসআই কামাল হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বনানীতে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৩:২২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মো. হানিফ মিয়া (৫৫) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত হানিফ কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ভাড়া থাকতেন। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে থেকে হানিফের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত