ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 163

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার বড়িয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বড়িয়া গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সিয়াম মোল্লার সঙ্গে একই গ্রামের আরেক বিএনপি নেতা সুরাবের কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। সম্প্রতি এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এর জের ধরেই রবিবার রাতে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

আরও পড়ুন  বিএনপি মহাসচিবের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, “সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”

এই সংঘর্ষের পর বড়িয়া গ্রামে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তবে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার বড়িয়া গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বড়িয়া গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সিয়াম মোল্লার সঙ্গে একই গ্রামের আরেক বিএনপি নেতা সুরাবের কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছিল। সম্প্রতি এই দ্বন্দ্ব আরও তীব্র হয়। এর জের ধরেই রবিবার রাতে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

আরও পড়ুন  মেলা নিয়ে কুমারখালীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১১