ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন
রাজনীতি

তারেক রহমান: ‘বিএনপি মানুষের অধিকার আদায়ের একমাত্র ভরসা’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 192

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনগণ বিগত সময়ের সকল অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে এবং এখন তারা নতুন করে অধিকার আদায়ের জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে।’

১৬ ফেব্রুয়ারি, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহসভাপতি জুলফিকার আলী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

তারেক রহমান তার বক্তব্যে আরও বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের অধীনে দেশের শিক্ষা, চিকিৎসা, পুলিশ, বিচার বিভাগসহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বিএনপি তার ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন করতে চায়, যাতে দেশটিকে স্থিতিশীল ও উন্নত করা যায়।’

এছাড়া, আমানউল্লাহ আমান তার উদ্বোধনী বক্তব্যে বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, ‘আগামী নির্বাচনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, যেখানে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে।’

সম্মেলনের শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ব্যালটের মাধ্যমে জেলা সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। এতে জেলার চারটি থানা ও তিনটি পৌরসভা মিলে ৭০৭ জন ভোটার তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

রাজনীতি

তারেক রহমান: ‘বিএনপি মানুষের অধিকার আদায়ের একমাত্র ভরসা’

আপডেট সময় ০৭:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনগণ বিগত সময়ের সকল অধিকার আদায়ে বিএনপিকে পাশে পেয়েছে এবং এখন তারা নতুন করে অধিকার আদায়ের জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে।’

১৬ ফেব্রুয়ারি, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সহসভাপতি জুলফিকার আলী এবং স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন  ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: রুমিন ফারহানা