ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 376

ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে তারেক রহমানের ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচনী পরিবেশকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব রাজনৈতিক দল বা দলীয় প্রধানরা রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য প্রচারের জন্য আবেদন করবেন, তাদের আবেদন জমার ক্রমানুসারে সময়সূচি নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত কেবল বিএনপিই এ বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে এবং বিষয়টি বাস্তবায়নে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর রাষ্ট্রীয় টেলিভিশনে বিএনপি নেতৃত্বের ভাষণ প্রচার নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে এটি রাজনৈতিক দলগুলোর জন্য সমান প্রচার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবেও বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তুতির কথা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আপডেট সময় ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিতে তারেক রহমানের ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্বাচনী পরিবেশকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করার অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ফেসবুক মন্তব্য ঘিরে রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১০