ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতা পেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 390

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিশেষ করে মেধাবী তরুণদের জন্য উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ বিষয়গুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  লুৎফুজ্জামান বাবর-হাসনাত আবদুল্লাহর অনন্য রেকর্ড

ফ্রিল্যান্সারদের দাবির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে পেপাল চালু করতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে দলের।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি জনগণের রায়ে জয়লাভ করে সরকার গঠন করবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতা পেলে সবাই বিনা মূল্যে ইন্টারনেট পাবে: মাহদী আমিন

আপডেট সময় ০৬:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার গঠন করবে এবং জনগণের ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। বিশেষ করে মেধাবী তরুণদের জন্য উপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এ বিষয়গুলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  গাইবান্ধার সুন্দরগঞ্জে হামলায় বিএনপি নেতার মৃত্যু