ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও ছোট ভাইয়ের যাবজ্জীবন বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল মালয়েশিয়ার ইরান যুদ্ধের শেষ জানেন না ভ্যান্স রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্যানেল: ভিপি আবিদুল, জিএস হামিম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 542

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য প্যানেল নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। দলীয় সূত্র বলছে, ভিপি পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিমকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদের নামও প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন  জুলাই আন্দোলনে আহত তন্বীর সম্মানে ডাকসু নির্বাচনে পদ খালি রাখলো ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, “আজ দুপুরে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি সংগঠনটি। শেষ মুহূর্তে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচনে ছাত্রদলের সম্ভাব্য প্যানেল: ভিপি আবিদুল, জিএস হামিম

আপডেট সময় ১২:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫