ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 272

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ২০২৪ এর ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।

আরও পড়ুন  নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

আজ শনিবার (৯ আগস্ট) রাজধানির কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে একটি পরিবর্তন প্রত্যাশা করে। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন চাচ্ছে। একটি ভালো পরিবর্তন চাচ্ছে। মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। বাস্তবতা হচ্ছে মুহূর্তে ভালো হবে না কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ মনে করেন, বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি তাই বিএনপির কাছে প্রত্যাশা করে ভালো কিছু পরিবর্তনের। আমাদেরকে সেই শুরুটা করতে হবে।

একটি কথা প্রচলিত আছে, বিভিন্ন সময় সভায় একটি কথা আসে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে কিন্তু নিজেদের ভেতরে চর্চা করে না। তারা কেমন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে? কথাটি ঠিক- বেঠিক দুটোর মাঝামাঝি। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো সম্পূর্ণভাবে একটি দলের ভেতরে সেই প্রক্রিয়াটি এখনও চালু হয়ে ওঠেনি।

আমাদের দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়েছেন, সেই উত্তরাধিকার কন্টিনিউ রাখতে হবে। গণতন্ত্রের ভিত মজবুত করে গড়ে তুলতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং অবশ্যই দলের ভেতরে সব পর্যায়ে গণতন্ত্র গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে : তারেক রহমান

আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে সমগ্র জাতি হঠাৎ করে দম ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ২০২৪ এর ৫ আগস্ট বাংলাদেশে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে।

আরও পড়ুন  শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল