ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 214

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে ‘মুজিববাদী’ ও ‘ফ্যাসিস্ট’ হামলার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গি কায়দায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মুজিববাদীরা। তারা অস্ত্র হাতে শুধু আমাদের ওপর নয়, পুলিশের ওপরও হামলা চালিয়েছে।”

তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে সরকারের প্রতি আলটিমেটাম দেন এবং জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। একইসঙ্গে, আজ বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেন।

আরও পড়ুন  আর কোনো ‘গডফাদার’ বাংলাদেশে সৃষ্টি হতে দেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে। সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ঢাকার শাহবাগে এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপালগঞ্জে একটি প্রক্সি স্টেট গড়ে তোলা হয়েছে। এই খেলা আমরা হতে দেব না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জ সফরের আগে প্রশাসনকে অবহিত করেই গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদীদের ছায়া স্পষ্ট।” তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এনসিপি জানায়, বুধবার গোপালগঞ্জে কর্মসূচিতে হামলার পর কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছান এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করেন। আজ বৃহস্পতিবার ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বঘোষিত কর্মসূচি চালু থাকবে, তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’ নামে দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি। ঢাকার উত্তরা, মিরপুর, শাহবাগ ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শত শত মানুষ সড়কে নামেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের রাস্তায় পুরোপুরি না বসে এক পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে ‘মুজিববাদী’ ও ‘ফ্যাসিস্ট’ হামলার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গি কায়দায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মুজিববাদীরা। তারা অস্ত্র হাতে শুধু আমাদের ওপর নয়, পুলিশের ওপরও হামলা চালিয়েছে।”

তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে সরকারের প্রতি আলটিমেটাম দেন এবং জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। একইসঙ্গে, আজ বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেন।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট: ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ৬১৮, অভিযান অব্যাহত