ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

গোপালগঞ্জের প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জামায়াত নেতা হাফিজের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 239

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর, ১৬ জুলাই ২০২৫: জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে গোপালগঞ্জের সকল প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। তিনি সরকারের প্রতি ফ্যাসিবাদী ও খুনি হাসিনার অনুগত প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে বহিষ্কার করারও আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ মাগরিব জাতীয় সমাবেশের লক্ষ্যে লক্ষ্মীপুর শহর জামায়াত আয়োজিত স্বাগত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন  সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

হাফিজ উল্লাহ আরও বলেন, “আপনারা একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না। বলছেন আপনারা প্ল্যানিং করে, সবকিছু ঠিক করে ফেলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবেন। এটি সম্পূর্ণ অবাস্তব, অকাল্পনিক।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ দেশের মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে না পারে, তাহলে জামায়াত কোনো নির্বাচন হতে দেবে না। তার মতে, নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে।

লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির নজীর আহমেদ, শূরা ও কর্মপরিষদ সদস্য ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, মহসিন কবির মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম খান সুমন এবং শহর শিবিরের সভাপতি ফয়েজ আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জের প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জামায়াত নেতা হাফিজের

আপডেট সময় ০৯:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

লক্ষ্মীপুর, ১৬ জুলাই ২০২৫: জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে গোপালগঞ্জের সকল প্রশাসনকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। তিনি সরকারের প্রতি ফ্যাসিবাদী ও খুনি হাসিনার অনুগত প্রশাসনিক কর্মকর্তাদের চিহ্নিত করে বহিষ্কার করারও আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ মাগরিব জাতীয় সমাবেশের লক্ষ্যে লক্ষ্মীপুর শহর জামায়াত আয়োজিত স্বাগত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন  কর্ণফুলীতে জামায়াতের হামলায় বিএনপির ৮ কর্মী আহত