ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 287

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলের সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। কে বা কারা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে, তা আমরা জানি।”

শনিবার (১২ জুলাই) বিকেলে “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে

তারেক রহমান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি, যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে। কিন্তু আজও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যুবদলের একজন কর্মীকে নির্মমভাবে রগ কেটে হত্যা করা হয়েছে। এ নিয়ে কারো কোনো উদ্বেগ নেই। অথচ বিএনপি এ বিষয়ে মুখ খুললেই বলা হয় আমরা লাশের রাজনীতি করছি। এটা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, “তিন মাস আগে বিএনপি জুলাই সনদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরেছে। এখন সেই সনদের বাস্তবায়ন সম্পূর্ণভাবে সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও অভিযোগ করেন, “কিছু মহল ইস্যুবিহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। তারা রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার অপচেষ্টায় লিপ্ত। প্রশাসনের ভেতরেও এখনো বিগত সরকারের ঘনিষ্ঠ দোসররা সক্রিয় রয়েছে।”

তারেক রহমান সতর্ক করে বলেন, “নতুন করে কেউ ভূতের মতো আবার রাজনীতিতে ঢুকে পড়েছে কি না, তাও পর্যবেক্ষণ করতে হবে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করে সময়মতো ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না।”

অনুষ্ঠানে উপস্থিত শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাদের ত্যাগ বৃথা যাবে না। বিচার হবেই এটাই বিএনপির প্রতিশ্রুতি।”

এই আয়োজনে বিএনপি নেতারা গণতন্ত্র ও ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে: তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে বিগত আমলের সব হত্যাকাণ্ডের বিচার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো একটি অদৃশ্য চক্র সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে। কে বা কারা একটি সুস্থ রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে, তা আমরা জানি।”

শনিবার (১২ জুলাই) বিকেলে “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  বিএনপি অফিস ভাঙচুর: আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার