ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম নীতি নিয়ে উদ্বেগে বিএনপি: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

তিনি বলেন, ‘একতরফাভাবে এমন একটি নীতি প্রণয়ন সঠিক হবে না।’ নতুন প্রযুক্তি সংক্রান্ত স্পষ্ট ব্যাখ্যা নীতিমালায় অনুপস্থিত দাবি করে মির্জা ফখরুল বলেন, এতে বড় টেলিকম কোম্পানিগুলো সুবিধা নিতে পারে এবং ছোট কোম্পানিগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যর্থ হতে পারে। ফলে বাজারে ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে তাড়াহুড়ো করে নীতি প্রণয়নেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘নির্বাচনের আগে এই ধরনের গুরুত্বপূর্ণ নীতি না এনে, সকল পক্ষের মতামত নিয়ে পদ্ধতিগত ও স্বচ্ছভাবে নীতি চূড়ান্ত করা উচিত।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানও একই সুরে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের আগে সরকার জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করেনি। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।’

প্রসঙ্গত, আজ (বৃহস্পতিবার) প্রস্তাবিত নীতি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

একই দিন দুপুরে রংপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আনুপাতিক হারে ভোটের প্রক্রিয়া দেশে স্বৈরশাসনকে আরও শক্তিশালী করবে। বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই দেশ পরিচালনা করুক।’

রিজভী আরও বলেন, গণতন্ত্রের ভিত্তিতে সুষ্ঠু ভোট ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।

বিএনপির নেতারা মনে করছেন, টেলিকম নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক আলোচনার কোনো বিকল্প নেই। অন্যথায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে টেলিযোগাযোগ খাত ও সাধারণ মানুষের উপর।

নিউজটি শেয়ার করুন

টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম নীতি নিয়ে উদ্বেগে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন  প্রার্থীদের ৪১ শতাংশই স্বল্প আয়ের, কোটিপতিদের অর্ধেকের বেশি বিএনপির: সুজন