ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 169

ছবি সংগৃহীত

সরকারের জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেব।”

রোববার (২৯ জুন) রাজধানীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন  শান্তিরক্ষী বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাহিদ ইসলাম জানান, আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে এনসিপি। এরই অংশ হিসেবে ১ জুলাই আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ৬৪ জেলার পদযাত্রা শুরু হবে।

তিনি আরও বলেন, ১৬ জুলাই এনসিপি বৈষম্যবিরোধী শহীদ দিবস পালন করবে। এছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার প্রকাশ এবং ঘোষণা পাঠ করবে দলটি।

নাহিদ ইসলাম জানান, ৫ আগস্টকে এনসিপি ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে উদযাপন করবে।

তিনি বলেন, “জুলাই আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই আন্দোলন ব্যর্থ হতে পারে না। আমরা দেশব্যাপী মানুষের আশা-আকাঙ্ক্ষা নিয়ে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছি, সেটিই জনগণের সামনে উপস্থাপন করব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার ব্যর্থ, এনসিপি নিজেই ঘোষণা দেবে: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

সরকারের জুলাই ঘোষণাপত্রের প্রতিশ্রুতির মেয়াদ শেষ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার ব্যর্থ হয়েছে। তাই আমরা নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেব।”

রোববার (২৯ জুন) রাজধানীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন  সংযুক্ত আরব আমিরাতের সহযোগীতায় আট বিভাগে আধুনিক ৮টি স্পোর্টস হাব গড়ছে সরকার: যুব ও ক্রীড়া উপদেষ্টা