ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 186

ছবি সংগৃহীত

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “উনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

সীমান্তে পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, “যদি আমাদের কোনো নাগরিক ভারতে অবস্থান করে, তবে তাকে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত। তবে সেটি নির্ধারিত প্রক্রিয়ায় (প্রোপার চ্যানেলে) হওয়া উচিত। দুঃখজনকভাবে ভারত জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তায় অমানবিকভাবে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আমাদের হাইকমিশনারকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টাও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

আরও পড়ুন  দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

কোভিড মহামারির সম্ভাব্য বিস্তার রোধে বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশপথে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিন। খণ্ডিত রিপোর্ট পাশের দেশ নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে, যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।”

এ সময় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার ভি. যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সালনা হাইওয়ে থানা পরিদর্শন করেন এবং তার সফরসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গাজীপুর ব্যাটালিয়ন ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:১৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “উনার দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। ইচ্ছা করলেই যেকোনো সময় দেশে ফিরতে পারেন।”

সীমান্তে পুশইন ইস্যু নিয়ে তিনি বলেন, “যদি আমাদের কোনো নাগরিক ভারতে অবস্থান করে, তবে তাকে দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আমরা প্রস্তুত। তবে সেটি নির্ধারিত প্রক্রিয়ায় (প্রোপার চ্যানেলে) হওয়া উচিত। দুঃখজনকভাবে ভারত জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তায় অমানবিকভাবে লোকজনকে পাঠিয়ে দিচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এই বিষয়ে দিল্লিতে অবস্থিত আমাদের হাইকমিশনারকে জানিয়েছি এবং পররাষ্ট্র উপদেষ্টাও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।”

আরও পড়ুন  ‘গুপ্ত দলের’ লোকেরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান