ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 174

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

আরও পড়ুন  যারা নির্বাচন বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হবে: ফখরুল

তিনি আরও বলেন, “দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজনের পাঁয়তারা চলছে। সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন কেউ বিলীন করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে—তা প্রতিহত করতে হবে। সমস্ত চক্রান্ত রুখে দাঁড়াতে হবে সংগঠিতভাবে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপি কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

মূল দিবস ৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। তবে ওই দুই দিন (২৭ ও ২৮ মে) মৃত্যুবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান সরকার চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

আরও পড়ুন  গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই