ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায়

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর বিএনপির নেতারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 160

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ এপ্রিল) দলটির মিডিয়া সেল এ তথ্য জানায়।

সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুর বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসী নেতাকর্মীদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  সন্ধ্যায় যৌথসভা ডেকেছে বিএনপি

প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপ। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ এবং সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের সক্রিয় কর্মীরা।

সাক্ষাৎকালে তারেক রহমান প্রবাসী নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রবাসীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। তিনি বলেন, “প্রবাসী ভাই-বোনেরা দেশের দুর্দিনে সব সময় দলের পাশে থেকেছেন। আপনাদের এই অবদান বিএনপি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।”

সাক্ষাৎ শেষে সিঙ্গাপুর বিএনপির নেতারা দলের প্রতি তাদের অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা জানান, এটি ছিল একটি আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা, যা প্রবাসে দলীয় সংগঠনের গতিশীলতা আরও বাড়াতে সহায়ক হবে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রবাসী ইউনিটগুলোর নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে।

এ ধরনের সাক্ষাৎকার প্রবাসে দলীয় ঐক্য ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি কার্যকর সুযোগ তৈরি করছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিঙ্গাপুর বিএনপির নেতারা

আপডেট সময় ১০:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৯ এপ্রিল) দলটির মিডিয়া সেল এ তথ্য জানায়।

সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুর বিএনপির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসী নেতাকর্মীদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা তারেক রহমানের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন  লুটপাটে বিতৃষ্ণ আওয়ামী নেতারা বিএনপিতে যোগ দিতে পারবেন: রিজভী