১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ফিজি: প্রশান্ত মহাসাগরের হারানো রত্ন ‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত

সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন অস্ত্র ক্রয় কমিটির প্রধান গ্যারি পিটার্স

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 101

ছবি: সংগৃহীত

ঢাকা একদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়-সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ও প্রভাবশালী সিনেটর গ্যারি চার্লস পিটার্স। আজ সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সফরটি সংক্ষিপ্ত হলেও তা কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। যদিও তাঁর সফরসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হতে পারে।

গ্যারি পিটার্স যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির একজন প্রভাবশালী সিনেটর এবং দেশটির প্রতিরক্ষা ও কৌশলগত ক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর এ সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর হওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে সিনেটর পিটার্সের সফর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, সফর শেষে মঙ্গলবারই ঢাকা ত্যাগ করবেন গ্যারি পিটার্স। যদিও এটি এক দিনের ঝটিকা সফর, তবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে এটি নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মার্কিন অস্ত্র ক্রয় কমিটির প্রধান গ্যারি পিটার্স

আপডেট সময় ০৫:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫