ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 387

ছবি সংগৃহীত

সরকারি তিন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  সরকারি চাকরি অধ্যাদেশে সংশোধন অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিনকে প্রেষণে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি এখন শিল্প মন্ত্রণালয়ের অধীন থাকবে।

এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. সাইদুর রহমানকে প্রেষণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

এই রদবদলের ফলে সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ তিন দপ্তরে নতুন নেতৃত্ব আসছে, যা সংশ্লিষ্ট খাতে গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

সরকারি তিন দপ্তরে শীর্ষ পদে রদবদল

আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

সরকারি তিন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রেষণে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  প্রশাসনের শীর্ষস্তরে বড় রদবদল: ১২ জন নতুন সচিব, ৫ জনকে প্রত্যাহার