০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
নিউক্যাসলকে বিদায় করে লিগ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটি কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ‘আহার গ্রহণও করা যাবে না’: নির্বাচনে কর্মকর্তাদের কঠোর নিরপেক্ষতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার কুষ্টিয়ায় জামায়াত-বিএনপির দফায় দফায় সংঘর্ষ বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান বিশ্বের প্রথম ‘৮০০ বিলিয়ন’ ডলারের মালিক ইলন মাস্ক সোমবার বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির ১০৫১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ: নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের বড় পদক্ষেপ ড্রাফটের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম

সেনাবাহিনী প্রধানের আহ্বান: ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 98

ছবি সংগৃহীত

সেনাসদস্যদের ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল আচরণ অপরিহার্য।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আমরা ভাবছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরব। কিন্তু কাজ দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে। তাই ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি সেনাসদস্যদের সতর্ক করে বলেন, “উশৃঙ্খল আচরণ পরিহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যত কম বল প্রয়োগ করা যায়, ততই ভালো।”

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফায়ারিং প্রতিযোগিতার ভূমিকা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, “একজন দক্ষ সেনাসদস্যের জন্য নিখুঁত ফায়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে প্রথম স্থান অর্জন করে ৩৩ পদাতিক ডিভিশন এবং রানারআপ হয় ৭ বিগ্রেড ডিভিশন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সেনাবাহিনী প্রধানের আহ্বান: ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

আপডেট সময় ০৫:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫