ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর চাপ বাড়ছে: শফিকুল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 205

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার পর তার দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘আমাদের অন্যতম লক্ষ্য হল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচার করা। জাতিসংঘের রিপোর্টের পর ভারতেও চাপ সৃষ্টি হচ্ছে, যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।’’

আরও পড়ুন  আইনি বাধা ও রাজনৈতিক অনিশ্চয়তা বাদ পড়তে পারে ভোটার তালিকা থেকে 

প্রেস সচিব আরও বলেন, ‘‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সুনাম বিশ্বব্যাপী বৃদ্ধি করতে কাজ করছেন এবং এর অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চলছে।’’ তিনি দাবি করেন যে, আওয়ামী লীগ সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং বাহারাইনসহ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছেছিল, কিন্তু বর্তমান সরকার সেই সম্পর্ক পুনরুদ্ধার করছে।

আইসিটি খাতের দুর্নীতি নিয়ে সংবাদ তুলে ধরে শফিকুল আলম বলেন, ‘‘প্রতিবছর দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে। এখন তদন্তের জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে, যারা শ্বেতপত্র দেবে।’’

স্বাধীন সাংবাদিকতা নিয়ে কমিটি টু প্রটেস্ট জার্নালিস্ট (সিপিজে)-এর প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশে সাংবাদিকরা বর্তমানে আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীনভাবে কাজ করছে।’’

তিনি আরও বলেন, ‘‘আওয়ামী লীগের খুনি ও দুর্নীতিবাজদের বিচারের পর জনগণ এবং রাজনৈতিক দলগুলি তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে।’’

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের ওপর চাপ বাড়ছে: শফিকুল আলম

আপডেট সময় ০৫:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার পর তার দেশে ফেরত পাঠানোর জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘আমাদের অন্যতম লক্ষ্য হল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচার করা। জাতিসংঘের রিপোর্টের পর ভারতেও চাপ সৃষ্টি হচ্ছে, যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।’’

আরও পড়ুন  শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার বিচার শুরু রোববার : ঘোষণা আসিফ নজরুলের