ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 196

ছবি: সংগৃহীত

তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রংপুর বিভাগের পাঁচ জেলার লাখো মানুষ প্রতিবাদ জানিয়ে মশাল প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হয়। আন্দোলনকারীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে। বুধবার ভোরে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটের তিস্তা সেতু এলাকায় আন্দোলনের শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় এলে তিস্তা সমস্যার স্থায়ী সমাধান হবে।” তিনি ভারতকে হুঁশিয়ার করে বলেন, “যদি তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত না হয়, তাহলে বাংলাদেশকেই বিকল্প পথ খুঁজে নিতে হবে।”

তিনি আরও বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে তিস্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে হবে এবং বাংলাদেশকে ১৯৯২ সালের ওয়াটার কনভেনশন ও ১৯৯৭ সালের জাতিসংঘ পানিপ্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তার পানি সংকট নিরসনে বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি ন্যায্য হিস্যা না পাই, তাহলে আগামীতে পুরো উত্তরাঞ্চল অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এর আগে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির নেতৃত্বে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে এই পদযাত্রা রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়।

আন্দোলনে অংশ নেওয়া তিস্তাপাড়ের মানুষ একতরফাভাবে পানি প্রত্যাহারের মাধ্যমে তিস্তা নদীকে শুকিয়ে ফেলার জন্য ভারতকে দায়ী করে। তারা দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আদালতে মামলা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তাল উত্তরাঞ্চল

আপডেট সময় ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উত্তরাঞ্চলের মানুষ। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে রংপুর বিভাগের পাঁচ জেলার লাখো মানুষ প্রতিবাদ জানিয়ে মশাল প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হয়। আন্দোলনকারীরা ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখর হয়ে ওঠে। বুধবার ভোরে ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচির সমাপ্তি ঘটলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আরও পড়ুন  জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর: রোহিঙ্গা সংকট ও রাখাইনের মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা