ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, গণমাধ্যমে সহযোগিতা এবং ডিজিটাল যুগের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার, ৮ জুলাই সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জোরিস ভ্যান বোমেল নতুন দায়িত্ব গ্রহণ করায় জহির উদ্দিন স্বপনকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এ সম্পর্ক আরও এগিয়ে নিতে বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন  সাংবাদিকদের কাজ অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে কাজের গুণগত মান উন্নয়নের চেষ্টা করছে। তিনি গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন।

ডিজিটাল যুগের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকো-সিস্টেম নতুন বাস্তবতার সৃষ্টি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে নেদারল্যান্ডস এ বিষয়ে কীভাবে কাজ করছে, সে বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

জবাবে ডাচ রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিগত কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬