ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার: সরকারের ঘোষণা ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনলেন প্রধানমন্ত্রী: পেশাদারিত্বে নতুন দিগন্ত টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল আর নেই , প্রশ্ন উঠেছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে ধাক্কা: চালকের সহকারী নিহত, চালক গুরুতর আহত অনলাইন ক্লাস ও হোম অফিসের পরিকল্পনা করছে সরকার সহজকে লেখা রাহুলের শেষ চিঠি: এক বিষাদমাখা উত্তরাধিকার মিরপুর ডিওএইচএস থেকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ‘তেল দখলই আমার লক্ষ্য’: ট্রাম্পের মন্তব্যে ইরান-ইসরায়েল সংঘাত নতুন মোড়ে

ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 16

ছবি সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের ১৫ দিনে দেশের সড়ক, নৌ ও রেলপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা দেশে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এই ১৫ দিনে কেবল সড়কেই ৩৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৬ জন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনার হার ৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই সংঘটিত হয়েছে জাতীয় মহাসড়কগুলোতে।

আরও পড়ুন  ভারতের বিশাখাপত্তনমে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্য

প্রতিবেদনের বিস্তারিত তথ্যে দেখা যায়, রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছেন এবং ১৯ জন আহত হওয়ার পাশাপাশি ৩ জন নিখোঁজ রয়েছেন। ঈদযাত্রার এই পুরো চিত্র বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল দুর্ঘটনাই ছিল সবচেয়ে বেশি প্রাণঘাতী। ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ এবং মোট নিহতের ৩৮.৪৬ শতাংশ। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের তালিকায় ২৭.১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭.৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬.২২ শতাংশ যাত্রীবাহী বাস ছিল।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রার ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি: যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন

আপডেট সময় ০৩:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের ১৫ দিনে দেশের সড়ক, নৌ ও রেলপথে ভয়াবহ দুর্ঘটনার চিত্র উঠে এসেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা দেশে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১ হাজার ২৮৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, এই ১৫ দিনে কেবল সড়কেই ৩৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১ হাজার ৪৬ জন। গত বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনার হার ৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই সংঘটিত হয়েছে জাতীয় মহাসড়কগুলোতে।

আরও পড়ুন  গাজীপুরে ট্রেন লাইনচ্যুতির ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হলো চলাচল