ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ভারত যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে শক্ত প্রতিরোধ দিচ্ছে ইরান দুপুর পর্যন্ত ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

মরণোত্তর অদম্য নারী পুরস্কার খালেদা জিয়ার, দাদীর পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 19

ছবি সংগৃহীত

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে মরণোত্তর এই পুরস্কারটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর হাত থেকে গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়াসহ মোট ছয়জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে পুরস্কার পান নুরুন নাহার আক্তার। ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে পুরস্কার পান মোছা. ববিতা খাতুন।

আরও পড়ুন  খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পিছিয়ে, ফিরছেন ৬ মে

এ ছাড়া ‘সফল জননী নারী’ বিভাগে সম্মাননা পান নুরবানু কবীর। ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ বিভাগে পুরস্কার পান মোছা. শমলা বেগম। আর ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ বিভাগে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হয়েছেন মোছা. আফরোজা ইয়াসমিন।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের অবদানের জন্য নারীদের সম্মাননা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মরণোত্তর অদম্য নারী পুরস্কার খালেদা জিয়ার, দাদীর পক্ষে পুরস্কার নিলেন জাইমা রহমান

আপডেট সময় ০৩:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ অদম্য নারী পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া। তার পক্ষে মরণোত্তর এই পুরস্কারটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর হাত থেকে গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে খালেদা জিয়াসহ মোট ছয়জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে পুরস্কার পান নুরুন নাহার আক্তার। ‘শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ বিভাগে পুরস্কার পান মোছা. ববিতা খাতুন।

আরও পড়ুন  প্রিয় নেত্রীকে দেখতে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল