ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি চোখের নিচের কালো দাগ: নিছক দাগ নাকি বড় কোনো রোগের সংকেত সেন্ট লুসিয়া প্রকৃতি, পাহাড় আর সমুদ্রের মোহনীয় দ্বীপ

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1449

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভূমিধস বিজয় পাওয়া বিএনপি ৪৯.৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের মামলা নিষ্পত্তি হওয়ার পর ঘোষণা করা হবে।

ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ ভোটের পক্ষে রায় দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

আরও পড়ুন  চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

নির্বাচনে বিএনপি ২০৯টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি এবং খেলাফত মজলিস ১টি করে আসন পেয়েছে। জাতীয় পার্টিসহ বাকি ৪১টি দল কোনো আসন পায়নি।

অন্য রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩.০৫ শতাংশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২.৭০ শতাংশ
বাংলাদেশ খেলাফত মজলিস: ২.০৯ শতাংশ

নিউজটি শেয়ার করুন

কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, জানাল ইসি

আপডেট সময় ০৮:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬