ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 259

ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ নিহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে তার সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নারীর নাম সেনোয়ারা বেগম। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার ভাই জানে আলমকে আটক করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, মধ্যরাতে পারিবারিকভাবে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই সেনোয়ারা বেগমের মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।

আরও পড়ুন  পরিবেশবান্ধব কারখানায় বিশ্বসেরা স্বীকৃতি পেল বাংলাদেশ

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ করে এবং গণপিটুনির চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিরাপদে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

আপডেট সময় ১২:২৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ নিহত হয়েছেন। পাওনা টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে তার সহোদর ছোট ভাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নারীর নাম সেনোয়ারা বেগম। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার ভাই জানে আলমকে আটক করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, মধ্যরাতে পারিবারিকভাবে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ঘটনাস্থলেই সেনোয়ারা বেগমের মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে।

আরও পড়ুন  চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে যাত্রীর মৃত্যু