ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প

মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 443

ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে আতঙ্কিত করতেই এ ধরনের হামলা ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে। তাঁর ভাষ্য, জনগণ যত নির্বাচনের দিকে এগোচ্ছে, ততই একটি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের হামলা

তথ্য উপদেষ্টা বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এসব হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার জবাব দেবে। নির্বাচনকে ঘিরে সহিংসতা বা আতঙ্ক সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সে সময় গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তিনি বলেন, গণমাধ্যম ঐতিহাসিকভাবে গণতন্ত্রের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এলেও জুলাইয়ের আন্দোলনের সময় সেই ধারাবাহিকতায় ব্যত্যয় ঘটেছে। তখন সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছায়নি—কখনো তথ্য প্রচার করা সম্ভব হয়নি, আবার কখনো তা করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, তথ্য অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, বিকৃত নয়। সরকার শক্তিশালী ও গণমুখী গণমাধ্যম দেখতে চায়, যেখানে তথ্যের খণ্ডিত বা বিকৃত উপস্থাপনের সুযোগ থাকবে না।

অজামিনযোগ্য মামলায় জামিন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী বিচারকের এখতিয়ার রয়েছে—তিনি চাইলে জামিন দিতে পারেন, আবার চাইলে আসামিকে কারাগারে পাঠাতেও পারেন। তিনি বলেন, একদিকে বলা হয় বিনা বিচারে মানুষকে জেলে রাখা হচ্ছে, আবার অন্যদিকে জামিন দেওয়া হলেও সমালোচনা করা হয়—এই দ্বৈত অবস্থানও একটি সমস্যা।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে ঘটনাটি অনেক পুরোনো হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহে জটিলতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা

আপডেট সময় ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে আতঙ্কিত করতেই এ ধরনের হামলা ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে। তাঁর ভাষ্য, জনগণ যত নির্বাচনের দিকে এগোচ্ছে, ততই একটি ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  মেক্সিকোর বারে বন্দুকধারীদের হামলা: নিহত ৭, আহত ৫