ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের

রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 274

ছবি সংগৃহীত

জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যা মোট ৯৬ মিলিয়ন ডলার।

বুধবার (১ অক্টোবর) রাতের দিকে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি জানান, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুন  লন্ডনে ইউক্রেনের প্রতিরক্ষা নিয়ে বিশ্ব নেতাদের সমাবেশ: ডিফেন্স সামিট শুরু

এর আগে, ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের মূল কারণ মিয়ানমারে এবং এর সমাধানও সেখানে প্রয়োজন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার ও আরাকান আর্মির বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করার আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং দ্রুত তাদের রাখাইনে ফিরিয়ে নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা আরও জানান, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরেও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে এবং সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এছাড়া, আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে উদ্বেগজনক ঘাটতির সম্মুখীন হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

আপডেট সময় ১১:০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, যা মোট ৯৬ মিলিয়ন ডলার।

বুধবার (১ অক্টোবর) রাতের দিকে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এই তথ্য ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি জানান, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুন  চলতি মাসে সাগরে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মর্মান্তিক মৃত্যু: ইউএনএইচসিআর