ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 360

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকান্ডের দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে ডঃ চং এসআই জ্যাক বাংলাদেশে এসেছেন।

তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত সাড়ে ১১টাযর দিকে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে বৈঠক করেন। তিনি আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

বৈঠকের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান সাথে দেখা করেন।

আরও পড়ুন  এয়ার অ্যাম্বুলেন্সে স্ত্রী ও সন্তানের সাথে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হলো

আপডেট সময় ০৪:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল অগ্নিকান্ডের দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে ডঃ চং এসআই জ্যাক বাংলাদেশে এসেছেন।

তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত সাড়ে ১১টাযর দিকে হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে বৈঠক করেন। তিনি আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

বৈঠকের আগে তিনি হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান সাথে দেখা করেন।

আরও পড়ুন  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু