০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 327

ছবি সংগৃহীত

পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের মাধ্যমে সেতু পার হওয়ার সুযোগ থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানিয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ নির্দেশনায় এ সিস্টেম চালু হচ্ছে।

ইটিসি সিস্টেম ব্যবহার করতে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড-এর ট্যাপ অ্যাপে গিয়ে “ডি-টোল” অপশনে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে প্রথমবারের জন্য আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এ প্রক্রিয়া সম্পন্ন হলে, গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন, এবং এ সময় স্বয়ংক্রিয়ভাবে তাদের একাউন্ট থেকে নির্ধারিত টোল কর্তন হবে। ভবিষ্যতে ট্যাপ অ্যাপের পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপকে যুক্ত করার জন্য কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু

আপডেট সময় ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫