০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

পুলিশের ৫৯ কর্মকর্তার পদোন্নতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 303

ছবি: সংগৃহীত

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৫৯ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সই করা প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএস ৩৪, ৩৫ ও ৩৬তম ব্যাচ ও বিভাগীয় পদোন্নতিপ্রাপ্তরা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে নিয়োগ ও পদোন্নতি দিয়ে পুলিশে আরও চার হাজার এএসআই যুক্ত হবেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

গত বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, নতুন এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ৫৯ কর্মকর্তার পদোন্নতি

আপডেট সময় ০৮:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫