ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 785

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে তিনটি ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন  দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান

তিনি জানান, “চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটি হবে অত্যন্ত নান্দনিক কাস্টমস হাউস ভবন, যার ডিজাইন ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা হবে।”

এছাড়া আরও দুটি ভবনের মধ্যে থাকবে একটি আধুনিক কাস্টমস অ্যাকাডেমি এবং একটি কর ভবন, যা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নির্মাণ করা হবে বলে জানান তিনি।

চেয়ারম্যান আরও বলেন, “নতুন কাস্টমস হাউস নির্মাণের জন্য বর্তমান ভবনটি ভেঙে ফেলতে হবে। তাই নতুন ভবন তৈরি হওয়া পর্যন্ত কাস্টমস হাউসের কার্যক্রম কোথায় চলবে, সেই চিন্তা থেকেই আমরা কয়েকটি বিকল্প স্থান পরিদর্শন করেছি।”

তিনি জানান, “ব্যবসায়ীদের বেশিরভাগই আগ্রাবাদ এলাকায় অবস্থান করেন। তাই সেখানে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনকে অস্থায়ীভাবে কাস্টমস হাউস হিসেবে ব্যবহারের চিন্তা করা হচ্ছে। ভবন নির্মাণ চলাকালীন সময় পর্যন্ত কাস্টমস কার্যক্রম ওই ভবনে পরিচালনা করা হলে সবার জন্যই তা সুবিধাজনক হবে বলে আমার মনে হয়।”

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে তিনটি আইকনিক ভবনের পরিকল্পনা: এনবিআর

আপডেট সময় ১১:১৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে তিনটি ব্যতিক্রমধর্মী ও দৃষ্টিনন্দন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।

আরও পড়ুন  রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের শুল্ক-কর হ্রাস