যমুনা লাইফ ইন্স্যুরেন্স
যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডল অপসারিত
- আপডেট সময় ০২:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 115
যমুনা লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৮ আগস্ট পরিচালনা পর্ষদের ৫৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছিল। তবে কোম্পানির বৃহত্তর স্বার্থে ১৪ জানুয়ারি ২০২৫ থেকে তাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিটির একটি অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিশ্বজিৎ কুমার মন্ডলের অপসারণের খবরে যমুনা লাইফের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করেন। যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান ড. মন্ডলের অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
























