ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট অর্ধকোটি টাকার মালামাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 198

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি ডাকাত দল ভয়াবহ ডাকাতি চালিয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাঁচরুখী গ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাড়ির নিচতলার জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপরই তারা বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে এএসআইয়ের কাছ থেকে পিস্তল ছিনতাই, অভিযানে নেমেছে পুলিশ

তিনি জানান, ডাকাতরা প্রথমেই তার স্ত্রী সুবিয়া বেগম, ছেলে মিনহাজুলসহ পরিবারের সদস্যদের গেঞ্জি ও গামছা দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর বাসার আলমারি ভেঙে প্রায় ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ খোয়া গেছে বলে দাবি করেন তিনি।

ডাকাতরা ছুরি, চাপাতি, সাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায় এবং পুরো পরিবারের সদস্যদের এক ঘরে আটকে রাখে। ঘটনার সময় তারা পুলিশের কায়দায় কথা বলছিল এবং নিজেদের অভিযান চালাতে এসেছে বলে পরিচয় দেয়। এতে পরিবারের কেউ প্রতিরোধের সাহসও পায়নি।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, এত বড় ডাকাতির ঘটনা এর আগে এলাকায় কখনো ঘটেনি। পুলিশ পরিচয়ে এ ধরনের অপকর্মে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডাকাতির ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে তদন্তের কাজ এগিয়ে চলছে।

এই ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সকলের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে অপরাধীরা শনাক্ত হয়ে আইনের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

পুলিশ পরিচয়ে নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট অর্ধকোটি টাকার মালামাল

আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের পোশাক পরে সংঘবদ্ধ একটি ডাকাত দল ভয়াবহ ডাকাতি চালিয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাঁচরুখী গ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, রাত আনুমানিক ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশধারী দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাড়ির নিচতলার জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপরই তারা বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

আরও পড়ুন  নারায়ণগঞ্জে ছেলেকে শ্বাসরোধে হত্যা করলো বাবা-মা