ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল: সংস্কৃতি উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 513

ছবি সংগৃহীত

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন  নিক্কিই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে অংশগ্রহনে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফারুকী তার ফেসবুকের ভেরিফায়েড আইডিতে প্রকাশিত এক পোস্টে জানান, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের এই কর্মসূচিটি নিয়ে শুরু থেকেই কিছু দ্বিধা ছিল। তার ভাষায়, “আমরা প্রথম থেকেই চিন্তায় ছিলাম, একটি মাত্র কর্মসূচি কয়েকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি। অনেকেই মনে করছিলেন, ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ হয়তো খুব ভালো কোনো ধারণা নয়।”

তিনি আরও উল্লেখ করেন, পরবর্তীতে নানা আলোচনার পরও কর্মসূচিটির প্রস্তাব আবার সামনে আসে। “বড় ধরনের কোনো আয়োজন এবং অনেক মানুষের সম্পৃক্ততায় এমন কিছু ভুল চোখের আড়ালে থেকে যেতে পারে,” লিখেছেন ফারুকী।

তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, এই কর্মসূচি নিয়ে মানুষ যে মতামত দিয়েছে, সেটিকে গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “আপনাদের মতামতের প্রতি আমরা কৃতজ্ঞ। সেই কারণেই নিজেদের মধ্যে জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি — এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি আর থাকছে না।”

ফারুকী জানান, এ ছাড়া জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানের অন্যান্য সব কর্মসূচি পূর্বনির্ধারিতভাবেই চলবে। সংশোধিত স্লাইডও অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে ফারুকী উল্লেখ করেছেন, “লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার” — অর্থাৎ নতুন করে যুক্ত হই, দলবদ্ধ হই এবং জুলাইয়ের আগুনকে আবার জ্বালিয়ে তুলি।

উল্লেখ্য, জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালা নানা ধরনের সাংস্কৃতিক, সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাসজুড়ে পালিত হয়ে থাকে। এবারের আয়োজনে ইন্টারনেট ব্ল্যাকআউটের মতো বিতর্কিত কর্মসূচি বাদ পড়লেও অন্যান্য আয়োজন যথারীতি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানে ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল: সংস্কৃতি উপদেষ্টা

আপডেট সময় ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আরও পড়ুন  উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই: আসিফ নজরুল