ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের অভিনন্দন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 172

ছবি সংগৃহীত

৮৫তম জন্মদিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া ও কেক নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান।

প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম ফুলের তোড়া এবং কেক গ্রহণ করেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ শুভেচ্ছা বার্তা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তার বাবা দুলা মিঞা সওদাগর ছিলেন একজন মহুরি এবং মা সুফিয়া খাতুন ছিলেন গৃহিণী। ব্যক্তিজীবনে তিনি অধ্যাপক দিনা আফরোজের সঙ্গে বিবাহিত এবং তাদের দুই কন্যাসন্তান রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মান অর্জন করেন, যা দেশের জন্য এক গৌরবজনক ঘটনা। নোবেল পুরস্কারের পাশাপাশি তিনি বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

দারিদ্র্য বিমোচন ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মানবকল্যাণে অসামান্য অবদানের কারণে তিনি বিশ্বমঞ্চে একজন খ্যাতিমান সামাজিক উদ্যোক্তা হিসেবে সমাদৃত।

বিএনপির পক্ষ থেকে জন্মদিনে পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার গ্রহণের সময় প্রধান উপদেষ্টা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার চলমান কর্মযজ্ঞের জন্য দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ড. মুহাম্মদ ইউনূস, তারেক রহমানের অভিনন্দন

আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

৮৫তম জন্মদিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি: পানিসম্পদ মন্ত্রী