ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি নাসির উদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 200

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচন কমিশন স্বাধীন হলেও বাস্তবতা হলো—নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সহায়তা প্রয়োজন হয়।

শনিবার (২১ জুন) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়—যতই স্বাধীনতা থাকুক না কেন। সরকারকে সঙ্গে নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।”

আরও পড়ুন  আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন

তিনি জানান, নির্বাচন ইস্যুতে সময় এলে সরকারের সঙ্গে আলোচনা হবে এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে, যা প্রয়োজনে হালনাগাদও হতে পারে। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচনী সিডিউল ঘোষণা করা হবে, তখনই তারিখ জানতে পারবেন।” তিনি আরও জানান, সরকারের সঙ্গে নানা উপায়ে—ফরমালি ও ইনফরমালি—যোগাযোগ হয়ে থাকে।

রোডম্যাপ প্রণয়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকে একে রোডম্যাপ বলেন, কেউ সূচি বলে—তবে আমরা একে ‘কর্মপরিকল্পনা’ বলছি। এই পরিকল্পনা অনেক আগেই শুরু হয়েছে।”

এর আগে অনুষ্ঠানে সিইসি দেশের সব পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, এনআইডির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি নাসির উদ্দিন

আপডেট সময় ০১:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সরকারের সহযোগিতা ছাড়া একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচন কমিশন স্বাধীন হলেও বাস্তবতা হলো—নির্বাচন আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সহায়তা প্রয়োজন হয়।

শনিবার (২১ জুন) রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, “সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়—যতই স্বাধীনতা থাকুক না কেন। সরকারকে সঙ্গে নিয়েই আমাদের নির্বাচন করতে হবে।”

আরও পড়ুন  নির্বাচন হবে আগামী বছরের শুরুতে : মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা