ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডা: বিস্তীর্ণ ভূখণ্ড ও উন্নত জীবনের দেশ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫

১৪তম দিনে অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 155

ছবি সংগৃহীত

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের লাগাতার আন্দোলন বুধবার গড়িয়েছে ১৪তম দিনে। আজ ১৮ জুন সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে সকাল থেকেই জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। একইসঙ্গে সমাজকল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, এই অধ্যাদেশ আংশিক সংশোধন কিংবা পরিমার্জনের মাধ্যমে নয়, পুরোপুরি বাতিল করতেই হবে। তাঁদের মতে, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে চাকরিজীবীদের অধিকার ক্ষুণ্ন হবে এবং চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে।

আরও পড়ুন  পুলিশের বাধার মুখে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ

বিক্ষোভে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, “আমরা চাই না কোনো ধরনের সংশোধন বা পরিবর্তন। আমরা চাই পুরোপুরি বাতিল করা হোক এই অধ্যাদেশ। এটি কর্মীদের স্বার্থবিরোধী এবং আমরা এটি মেনে নিতে পারি না।”

তারা আরও জানান, দাবি আদায় না হলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) সচিবালয়ের ৪ নম্বর ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে এই কর্মসূচিকে আরও বিস্তৃত করা হবে।

একজন আন্দোলনকারী বলেন, “আমরা বারবার দাবি জানিয়ে আসছি, অথচ কেউ আমাদের কণ্ঠ শুনছে না। তাই বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছি। যদি আমাদের ন্যায্য দাবি মানা না হয়, তাহলে কঠোর আন্দোলনে যেতে আমরা প্রস্তুত।”

উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে সচিবালয়ের বিভিন্ন দফতরে কর্মরত শতাধিক কর্মচারী টানা কর্মবিরতি ও প্রতিবাদে অংশ নিচ্ছেন। তাঁরা আশাবাদী, সরকার শিগগিরই বিষয়টি আমলে নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা।

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের এই টানা আন্দোলন সরকারের বিভিন্ন দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে প্রভাব ফেলেছে বলে জানা গেছে। সাধারণ মানুষও তাদের কাজকর্ম নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

অপরদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সচিবালয়ে চলমান এই আন্দোলন কতদূর গড়ায় এবং সরকার কী সিদ্ধান্ত নেয়, এখন সেটিই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

১৪তম দিনে অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ অব্যাহত

আপডেট সময় ০৩:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের লাগাতার আন্দোলন বুধবার গড়িয়েছে ১৪তম দিনে। আজ ১৮ জুন সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে সকাল থেকেই জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। একইসঙ্গে সমাজকল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, এই অধ্যাদেশ আংশিক সংশোধন কিংবা পরিমার্জনের মাধ্যমে নয়, পুরোপুরি বাতিল করতেই হবে। তাঁদের মতে, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে চাকরিজীবীদের অধিকার ক্ষুণ্ন হবে এবং চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে।

আরও পড়ুন  সচিবালয়ে দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ, ‘কালাকানুন’ প্রত্যাহারের দাবি