ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ বাতিল: সূচি থেকে বাদ পড়ল টাইগারদের সফর ‘আমি এই কাজ করিনি’ হাদি হত্যা প্রসঙ্গে অভিযুক্ত ফয়সাল ইরান চালু করেছে সর্বোচ্চ মূল্যমানের ১০ মিলিয়ন রিয়াল নোট ঈদের আনন্দে বিষাদের ছায়া: সড়ক ও নদে প্রাণ গেল ২২ জনের যুদ্ধের ধাক্কায় এয়ারলাইন্স খাতে ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা: প্রেসসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  নতুন প্রাণশক্তি যোগাচ্ছেন ড. খলিল, পররাষ্ট্রনীতিতে বদলে যাচ্ছে বাংলাদেশ: প্রেসসচিব

জামায়াতে ইসলামীর অনুপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে শফিকুল আলম বলেন, “জামায়াতের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে। তারা আগামীকালের বৈঠকে অংশগ্রহণ করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও প্রেসসচিব তা নাকচ করে দেন। তিনি বলেন, “এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব দল ও পক্ষকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।”

এসময় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির বিষয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এ ধরনের বিবৃতি সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলে না। বিশ্বের অনেক দেশেই সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা হয়। মালয়েশিয়াও তার ব্যতিক্রম নয়।”

তিনি আরও জানান, “জুলাই মাসেই আমরা ‘জুলাই সনদ’ প্রকাশ করব।”

ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। তবে জামায়াতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।

কমিশনের এই সংলাপের মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য গঠনের একটি বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত হলে আলোচনার পরিসর আরও সম্প্রসারিত হবে এবং একটি কার্যকর জাতীয় ঐকমত্য গঠনের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

নিউজটি শেয়ার করুন

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের অংশগ্রহণের সম্ভাবনা: প্রেসসচিব

আপডেট সময় ০৭:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকে জামায়াতে ইসলামীর অংশগ্রহণের সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার আইসিসিতে পাঠানোর চিন্তাভাবনা করছে সরকার: প্রেস সচিব