ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 173

ছবি সংগৃহীত

চট্টগ্রামে হত্যা, নাশকতা, মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৩টি মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসিন্দা এবং মরহুম কালাল উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পূর্ব শহীদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা চালের দুটি জাহাজ

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ফরহাদ উদ্দিন মজনুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার রাউজান থানায় হত্যা, মাদক, নাশকতা এবং আইন-শৃঙ্খলা ভঙ্গসহ নানা অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

গ্রেপ্তারের পর মজনুকে র‌্যাব সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে বলে জানানো হয়।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, মজনু দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পলাতক অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মজনু গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

চট্টগ্রামে হত্যা, নাশকতা, মাদক ও আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ১৩টি মামলার পলাতক আসামি মো. ফরহাদ উদ্দিন মজনুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকার বাসিন্দা এবং মরহুম কালাল উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে নগরীর পূর্ব শহীদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে মজনুকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭