ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 241

ছবি সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার ছুটির মধ্যেও দেশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অঞ্চলের কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন  ঈদের আগেই রেমিট্যান্সের রেকর্ড, প্রবাসীরা পাঠালেন ৩২৯ কোটি ডলার - রেমিটেন্সে নতুন মাইলফলক

রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন’ (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি-রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং বৈদেশিক লেনদেন সম্পাদনের স্বার্থে ১১ ও ১২ জুন ব্যাংকের নিজ বিবেচনায় অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। এ সময় ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে, তবে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

এই দুই দিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী ভাতাদি পাবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ঈদের আগেই তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৫ জুন (সরকারি ছুটির দিন) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোও সীমিত সংখ্যক লোকবল দিয়ে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। এ সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, ছুটির মধ্যেও শিল্প ও রফতানি খাতের গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে নিতে এ ধরনের পদক্ষেপ সময়োপযোগী এবং জনস্বার্থে গ্রহণযোগ্য হবে।

নিউজটি শেয়ার করুন

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখতে নতুন নির্দেশনা

আপডেট সময় ০৫:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

আসন্ন ঈদুল আজহার ছুটির মধ্যেও দেশের কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) ঢাকা, চট্টগ্রামসহ দেশের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ অঞ্চলের কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন  ঈদ ফিরতি যাত্রার ১২ জুনের ট্রেন টিকিট বিক্রি শুরু আজ