০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’ শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার কোন কোন এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের ভবিষ্যৎ কি হবে? গুলিবিদ্ধ হয়ে নিহত গাদ্দাফি পুত্র সাইফ আল-ইসলাম দীর্ঘ অপেক্ষা শেষে বড় মঞ্চে ফিরল আর্সেনাল

পিলখানা হত্যা মামলায় আজ ২৩৯ বিডিআর সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণ আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 106

ছবি সংগৃহীত

রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাবন্দি ২৩৯ জন বিডিআর (বর্তমানে বিজিবি) সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে আদেশ হতে পারে আজ বৃহস্পতিবার (৮ মে)।

কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহীম মিয়া এ বিষয়ে আদেশ দেবেন বলে জানা গেছে।

এর আগে গত ১৩ মার্চ আসামিদের জামিন আবেদন নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন। কিন্তু সেদিন আদেশ না দিয়ে তা পিছিয়ে ১৭ মার্চ পুনরায় দিন নির্ধারণ করা হয়। সেদিনও আদেশ না দিয়ে মামলাটি ১০ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়।

তবে ১০ এপ্রিল বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে ওইদিন ২৩৯ জন আসামির জামিন ও সাক্ষ্যগ্রহণের বিষয়ে কোনো আদেশ দেওয়া সম্ভব হয়নি।

মামলার সংশ্লিষ্ট আইনজীবীরা আশা করছেন, আজকের দিনে আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, পিলখানার ট্র্যাজেডিকে ঘিরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিচার কাজ চলমান রয়েছে। কারাগারে আটক থাকা এসব বিডিআর সদস্যের জামিন না হওয়ায় মামলা এগিয়ে নিতে সাক্ষ্যগ্রহণও পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, একই মামলায় এর আগেও গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দিয়েছিল একই আদালত।

বহুল আলোচিত ও দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এ ঘটনার বিচার কার্যক্রম এখনও সম্পূর্ণরূপে শেষ না হওয়ায়, বিচারপ্রার্থীদের মধ্যে দীর্ঘদিনের অপেক্ষা ও উদ্বেগ বিরাজ করছে। আজকের আদেশ তাই অনেকের জন্য গুরুত্বপূর্ণ এক দিক নির্দেশনা হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালতের নির্দেশনার ওপর নির্ভর করেই মামলার পরবর্তী ধাপ ও বিচারকাজের গতি নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যা মামলায় আজ ২৩৯ বিডিআর সদস্যের জামিন ও সাক্ষ্যগ্রহণ আজ

আপডেট সময় ১২:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫